এয়ার  টিকেটিং

আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্‌ এন্ড ট্যুরস্

এয়ার টিকেটিং

আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্‌ এন্ড ট্যুরস্‌ IATA অনুমোদিত ট্রাভেল এজেন্ট। চট্টগ্রাম, ঢাকা তথা বাংলাদেশে দীর্ঘ ১৮ বছর যাবত এই প্রতিষ্ঠান এয়ার টিকেট বুকিং ও রিজার্ভেশন ব্যবসা পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ রিজার্ভেশন টিম এয়ার টিকেট ইস্যূ, রি-ইস্যূ সহ যাবতীয় টিকেট সংক্রান্ত সার্ভিস প্রদান করেন। ডোমেস্টিক এয়ার টিকেট, ইন্টারন্যাশনাল এয়ার টিকেট, গ্রুপ টিকেট, ওমরাহ টিকেট সহ যাবতীয় এয়ার টিকেট অত্যন্ত সূলভ মূল্যে বিক্রয় করে।

বর্তমান বাংলাদেশে সরকার ও IATA অনুমোদিত নয় এমন ট্রাভেল এজেন্ট কম মূল্যে টিকেটিং সার্ভিস প্রদান করছেন, ওদের অনভিজ্ঞতা ও অদক্ষতার কারণে যাত্রীগন এয়ারপোর্ট বা ইমিগ্রেশনে বিভিন্ন সমস্যার সম্মূখীন হন। তাই এয়ার টিকেট ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা, বাংলাদেশ সরকার অনুমোদিত কিনা এবং যাত্রীরা ঠিক মত ট্রাভেল সংক্রান্ত বিষয়ে পরামর্শ পাচ্ছে কিনা সে বিষয় মাথায় রেখে সঠিক প্রতিষ্ঠান থেকে এয়ার টিকেট ক্রয় করা জরুরী।

এয়ার টিকেট বুকিং ও রিজার্ভেশন

এয়ার টিকেট ক্রয়ের পূর্বে অবশ্যই ইমিগ্রেশন, লাগেজ, ভিসা সংক্রান্ত সকল তথ্য প্রদান যাত্রীদের নিরাপদ ভ্রমনের নিশ্চয়তায়

আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্‌ এন্ড ট্যুরস্‌

পার্টনার এয়ারলাইনস্‌

আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্‌ এন্ড ট্যুরস্‌

বিমানে ট্রাভেলের পূর্বে যা জানা জরুরী

  • বিমানবন্দরে যাওয়ার সময় অবশ্যই পাসপোর্ট, ভিসা, টিকেট সঙ্গে রাখবেন।
  • বিমান ছাড়ার কমপক্ষে ৩-৬ (এয়ার লাইনস্ অনুসারে) ঘন্টা আগে ইমিগ্রেশন পয়েন্ট এ উপস্থিত থাকবেন।
  • টিকেট ইস্যূ হওয়ার পর যাত্রা অন্তত ৬ ঘন্টা আগে আপনার টিকেট কনফার্ম আছে কিনা বিমানের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।
  • প্রতিটি বিমানের লাগেজ ও ব্যাগেজের নির্দিষ্ট সাইজ রয়েছে সে অনুযায়ী বা তার পরিমান অনুযায়ী ব্যাগেজ নিন।
  • অতিরিক্ত ব্যাগেজ বা বেশী ওজন হলে আগে কর্তৃপক্ষের সাথে কথা বলে নিন।
  • বিমানে উঠার পর বিমান কর্তৃপক্ষের গাইড লাইন অনুসরণ করুন।
  • ডোমেস্টিক এর ক্ষেত্রে এনআইডি অথবা ফটো আইডি সঙ্গে রাখবেন।

আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্‌ এন্ড ট্যুরস্‌

অনুমোদিত ট্রাভেল এজেন্ট থেকে এয়ার টিকেট ক্রয় করুন।

এয়ার টিকেট ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই অনুমোদিত ট্রাভেল এজেন্ট থেকে এয়ার টিকেট ক্রয় করা উচিত। তাছাড়া দক্ষ ও অভিজ্ঞ বুকিং ম্যানেজমেন্ট টীম আছে  এমন ট্রাভেল এজেন্ট থেকে এয়ার টিকেট ক্রয় করা জরুরী। তা না হলে তারিখ পরিবর্তন, সংশোধন, যাত্রাপথ পরিবর্তন ইত্যাদির ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তির স্বীকার হতে হয় এবং এয়ারপোর্টে সমস্যায় পড়তে হয়। তাই অভিজ্ঞ ট্রাভেল এজেন্ট যাত্রীদের নিরাপদ ভ্রমনের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা রাখে।