হজ্জ প্যাকেজ
ওমরাহ প্যাকেজ
হাদিসে বর্ণিত আছে যে হজ্ব ও ওমরাহ গুনাহ মাফ এবং দারিদ্রতা বিমোচন করে।
এয়ার টিকেটিং
বিদেশগামী ও ভ্রমনকারীদের জন্য সূলভ মূল্যে এয়ার টিকেট বুকিং
রিক্রুটিং
দক্ষ জনশক্তি রপ্তানী বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম হাতিয়ার
ভিসা ও ম্যানপাওয়ার
ভিসা ও ম্যানপাওয়ার প্রসেসিং এ দ্রুত ও আন্তরিক সেবার নিশ্চয়তা
স্বাগতম
আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্
আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ চট্টগ্রামে তথা বাংলাদেশে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্ট। এই প্রতিষ্ঠান ট্রাভেল জগতে বিগত ১৮ বছর যাবত হজ্জ, ওমরাহ, এয়ার টিকেটিং, রিক্রুটিং, ম্যানপাওয়ার ও ভিসা প্রসেসিং সার্ভিস প্রদান করে আসছে। বিগত সময়ের গৌরবোজ্জল পথচলা ও আমাদের সম্মানিত গ্রাহকদের অনুপ্রেরণা আমাদের সবসময় উত্তম সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ করে তুলে। শুরু থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা আমাদের সেবার মান বৃদ্ধি, সেবাসমূহকে সাশ্রয়ী করে গড়ে তোলা সহ নানাবিধ সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছি। বিভিন্ন প্যাকেজে হজ্জ ও ওমরাহ, ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ার টিকেটিং সার্ভিস, হোটেল বুকিং, রিক্রুটিং, ম্যানপাওয়ার ও ভিসা প্রসেসিং সহ আমাদের সকল সেবা গ্রাহকদের কাছে দ্রুততার সহিত প্রদানের লক্ষ্যে আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ম্যানেজমেন্ট টীম।
আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্
হজ্জ প্যাকেজ সমূহ
আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ বাংলাদেশ সরকার অনুমোদিত হজ্জ ও ওমরাহ সেবা প্রদনকারী প্রতিষ্ঠান। প্রতি বছর নিয়মিত বিভিন্ন প্যাকেজে সম্মানিত ব্যক্তিবর্গ অত্র কাফেলা থেকে হজ্জ ও ওমরাহ পালন করেন।
আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্
ওমরাহ প্যাকেজ সমূহ
আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ সরকার অনুমোদিত ওমরাহ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান। ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিবর্গ প্রতিমাসে নিয়মিত আমাদের বিভিন্ন প্যাকেজের আওতায় ওমরাহ পালনের উদ্দেশ্য সৌদি আরব রওনা করেন। আমাদের প্যাকেজ সূমহ নিম্নরূপ :
গুরুত্বপূর্ণ লিংক
ভিডিও টিউটোরিয়াল
আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্
কেন আমাদের অগ্রাধিকার দিবেন?
আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ দেড় যুগেরও বেশী সময় ধরে হজ্জ ও ওমরাহ সেবা প্রদানের সাথে সম্পৃক্ত। বাংলাদেশ সরকার অনুমোদিত হজ্জ ও ওমরাহ এজেন্ট হওয়ায় সরকারী সব নিয়মকানুন যথাযথভাবে মেনে আমরা সম্মানিত হাজী সাহেবানদের দেশে ও হজ্জ চলাকালীন সময়ে সৌদি আরবে সার্বক্ষনিক তদারকির মাধ্যমে হজ্জ সেবা প্রদান করি।
তাছাড়া আমাদের অভিজ্ঞ ও ইসলামী জ্ঞান সম্পন্ন গাইড ও দায়ীগন সবসময় ধর্মীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন যেন সম্মানিত হাজীসাহেবানগন সহীহ্ হজ্জ ও ওমরাহ পালনে সক্ষম হন।
হাজীসাহেবানদের চিকিৎসা, যাতায়াত, বাসস্থান, খাওয়া-দাওয়া সহ সব ধরনের হসপিটালীটি আমরা মান সম্মতভাবে প্রদান করি। হজ্জ ও ওমরাহ পালনকারীদের জন্য হোটেল একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণে আমাদের হজ্জ ও ওমরাহ প্যাকেজে সবসময় স্বল্প দুরত্ব বা পায়ে হেঁটে যাওয়া যায় এমন হোটেল রাখার চেষ্টা করি।
আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্
এয়ার টিকেট বুকিং
আল ইমাম হজ্জ কাফেলা IATA অনুমোদিত ট্রাভেল এজেন্ট। সকল ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল টিকেট, গ্রুপ টিকেট অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বুকিং করা হয়। তাছাড়া আমাদের রয়েছে এয়ার টিকেট রিজার্ভেশন ও ইস্যূ, রি-ইস্যূ সহ জিডিএস এক্সপার্ট। যারা সার্বক্ষনিক টিকেট সংক্রান্ত সেবা প্রদান সহ যাত্রীদের নিরাপদ ভ্রমনে যথাযথ গাইড লাইন দিয়ে থাকেন।
আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্
রিক্রুটিং সার্ভিসেস
আল ইমাম হজ্জ কাফেলা বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্ট। বিভিন্ন দেশের কোম্পানীর চাহিদা অনুযায়ী যোগ্য ও দক্ষ ব্যক্তিদের চাকুরীর নিমিত্তে বিদেশে প্রেরণ করার লক্ষ্যে এই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। নিয়োগ সংক্রান্ত বিদেশে কোম্পানীদের সাথে চুক্তি এবং চুক্তি অনুযায়ী দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে পাসপোর্ট থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত প্রতিটি ধাপ অত্যন্ত দক্ষতার সহিত করা হয় যেন চাকুরী প্রার্থীগণ বিদেশে ঝামেলা মুক্ত ও নিরাপদ কর্ম জীবন শুরু করতে পারেন।
আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্
ম্যানপাওয়ার ও ভিসা প্রসেসিং
বিশ্বায়নের কারণে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। প্রতিনিয়ত মানুষকে শিক্ষা, চিকিৎসা, চাকুরী, ব্যবসা, ভ্রমন সহ বিভিন্ন কারণে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তাছাড়া অনেকেই বিদেশে স্থায়ী অভিবাসনের লক্ষ্যে দেশ ছাড়ছে। এই ক্ষেত্রে ভিসা একটি জরুরী বিষয়। আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ অন্যান্য সেবার পাশাপাশি টুরিষ্ট ভিসা, মেডিকেল ভিসা, ওমরাহ ভিসা, বিজনেস ভিসা ও জব ভিসা ইত্যাদি প্রসেসিং করে। জব ভিসা নিয়ে বিদেশ যেতে ইচ্ছুকদের জন্য ম্যানপাওয়ার ও বিএমইটি ট্রেনিং সংক্রান্ত সকল সেবা অত্যন্ত আন্তরিকতার সহিত প্রদান করা হয়।
অনুমোদন ও সদস্য
আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্
আমাদের সেবা সম্পর্কে সম্মানিত হাজীসাহেবান ও ওমরাহ পালনকারীদের মতামত