আমাদের পরিচিতি

আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্‌ এন্ড ট্যুরস্

আমাদের পরিচিতি

আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্‌ এন্ড ট্যুরস্‌ বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্ট। চট্টগ্রাম, ঢাকা তথা বাংলাদেশে সুনামের সহিত হজ্জ ও ওমরাহ সেবা, এয়ার টিকেটিং, রিক্রুটিং, ম্যানপাওয়ার,  ভিসা প্রসেসিং, হোটেল বুকিং সহ যাবতীয় ট্রাভেল এজেন্ট সংক্রান্ত সেবা প্রদানে আমাদের গৌরবোজ্জল ভূমিকা রয়েছে। বিগত ১৮ বছর যাবত এই প্রতিষ্ঠান হজ্জ ও ওমরাহ সেবা প্রদান করে আসছে। সাশ্রয়ী প্যাকেজ ও আন্তরিক আতিথেয়তার ছোঁয়ায় প্রতি বছর আমাদের কাফেলা থেকে নিয়মিত হজ্জব্রত পালনের উদ্দেশ্য সম্মানিত ব্যক্তিবর্গ সৌদি আরবে গমন করেন, তাছাড়া প্রতিমাসে নিয়মিত ওমরাহ প্যাকেজ পরিচালনায় আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্‌ এন্ড ট্যুরস্ যথেষ্ট সুনাম অর্জন করেছে। আমাদের আন্তরিক সেবা, অভিজ্ঞ গাইড ও দায়ী, দক্ষ অফিস কর্মকর্তা ও কর্মচারীগনের নিবিড় পর্যবেক্ষণ সার্বক্ষনিক হজ্জ ও ওমরাহ পালনকারীদের সহীহ্ হজ্জ ও ওমরাহ পালনে কার্যকরী ভূমিকা রাখেন। ‍সুতরাং উৎকৃষ্ট সেবা ও ইসলামী শরীয়াহ মোতাবেক হজ্জ ও ওমরাহ পালনে আগ্রহীদের সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া, সূলভ মূল্যে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ার টিকেট, ওমরাহ গ্রুপ টিকেট, ম্যানপাওয়ার, ভিসা প্রসেসিং এবং রিক্রুটিং সেবা প্রদানে অত্যন্ত বিশ্বস্ততা ও দ্রুতসময়ে সেবা প্রদানে আল ইমাম হজ্জ কাফেলা প্রতিজ্ঞাবদ্ধ।

আমাদের লক্ষ্য

আল্লাহ’র মেহমানদের খেদমতের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন এবং হজ্জের প্রায় ৪০ থেকে ৪৫ দিনের এই দীর্ঘ সফরে হজ্জযাত্রীদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাত ও ইসলামের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক জ্ঞান ও ধারণা প্রদান করে তাক্বওয়া অর্জনের পথ সুগম করা ।

আমাদের উদ্দেশ্য

আরাফাতী ভ্রাতৃত্বকে সুসংগঠিত করে মুসলিম উম্মাহ’র ঐক্য ও সংহতির ক্ষেত্রে ভূমিকা রাখা এবং হজ্জের শিক্ষা বাস্তব জীবনে অনুসরণে সংঘবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করা।

আমাদের কথা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

হজ্জ ইসলামের পঞ্চম স্তম্বের মধ্যে অন্যতম। আল কুরআন ও আল-হাদীসের ভাষ্যমতে সামর্থ্যবান প্রত্যেক মুমিনের উপর জীবনে একবার হজ্জ আদায় করা ফরজ, আর ওমরাহ আদায় করা সুন্নাহ। তাই সারা বিশ্ব থেকে প্রতি বছর লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে তার ও তার প্রিয় রাসূলের আহ্‌বানে সাড়া দিয়ে হজ্জ আদায়ের জন্য পবিত্র কাবা গৃহের উদ্দেশ্যে সৌদি আরব গমন করে থাকেন। তাদের মধ্যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের সংখ্যাও প্রায় লক্ষাধিক । জীবনে মাত্র একবার ফরজ হওয়ায়, অধিকন্তু ভিন্ন দেশে, ভিন্ন পরিবেশে, ভিন্ন ভাষার মুখোমুখি হয়ে সাধারণতঃ কোন মানুষের পক্ষে ব্যক্তিগতভাবে হজ্জ এর মত মহান সওয়াবের অতি কষ্টসাধ্য একটি রুকন সম্পাদন করা খুবই দুরূহ|  এ কারণে পবিত্র হজ্জ সম্পাদনকারী ভাই-বোনগণ হজ্জের সফরে যে সমস্ত নিত্য নতুন সমস্যার সম্মুখীন হন তা থেকে উত্তরণে, পবিত্র হজ্জ আদায়ে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে এ পথে আমাদের পথ চলা । আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আপনার পাসপোর্ট প্রসেসিং, মুয়াল্লিম ফি জমা, হজ্জ ভিসা প্রসেসিং এর যাবতীয় কাজ, বিমান টিকেট সংগ্রহ, পবিত্র মক্কা ও মদীনা শরীফে হারামাইন শরীফাইনের নিকটবতী স্থানে থাকা-খাওয়ার সু-ব্যবস্থা, মিনা-মুযদালিফাহ ও আরাফায় অবস্থানসহ হজ্জ কার্যক্রমের সকল ধাপকে শরীয়াহ্ নীতিমালার আলোকে সু-সম্পন্ন করে আপনার সফরকে কামিয়াব ও আপনার এবাদত-বন্দেগী, ওমরাহ এবং হজ্জকে মকবুল ও মাবরূর এবাদত হিসাবে মহান আল্লাহর দরবারে গৃহিত হওয়ার সুস্পষ্ট গাইড লাইন প্রদানকারী একান্ত ধর্মীয় অভিভাবক হিসাবে আপনার পাশে আমাদের অবস্থান নিশ্চিত করতে চাই । অধিকন্তু আমাদের পরিচালনাধীন “আল-ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যূরস্‌” শরীয়তের বিজ্ঞ আলেম-উলামা সমৃদ্ধ সেবাধর্মী একটি অনন্য প্রতিষ্ঠান। আমাদের অভিজ্ঞ এ সকল মোয়াল্লিমের তত্ত্বাবধানে আমরা আপনাদের হজ্জ কার্যক্রমে সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গিকারাবদ্ধ |

ড.  মোহাম্মদ  মুনির  উদ্দিন
(এম, এম, এম, এ, পিএইচডি )
সত্ত্বাধিকারী
আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্‌ এন্ড ট্যুরস্
আল ইমাম ইন্টারন্যাশনাল
মোবাইল :
০১৮১৭-২২৫৪৯৯, ০১৭৭০-৩৩২২৩৩

আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস্‌ এন্ড ট্যুরস্‌

ব্যাংক একাউন্ট সমূহ

ISLAMI BANK BANGLADESH LTD.

ACCOUNT NAME : AL IMAM HAZZ KAFELA TRAVELS & TOURS

ACCOUNT NUMBER : CD – 20503480100007312

BAHADDARHAT BRANCH, CHATTOGRAM

UCBL BANK LIMITED

ACCOUNT NAME : AL IMAM HAZZ KAFELA TRAVELS & TOURS

ACCOUNT NUMBER : CD – 079-201-000000281

BAHADDARHAT BRANCH, CHATTOGRAM

AL ARAFAH ISLAMI BANK LIMITED

ACCOUNT NAME : AL IMAM HAZZ KAFELA TRAVELS & TOURS

ACCOUNT NUMBER : CD – 1091220000815

MURADPUR BRANCH, CHATTOGRAM

SHAHAJALAL ISLAMI BANK LTD.

ACCOUNT NAME : AL IMAM HAZZ KAFELA TRAVELS & TOURS

ACCOUNT NUMBER : STD – 300413100000605

MURADPUR BRANCH, CHATTOGRAM